রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

প্রথম দফায় ২০৫ জন ভারতীকে ফেরত পাঠালো আমেরিকা

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

২০৫ জন অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল মার্কিন সেনার বিমান। মঙ্গলবার টেক্সাস থেকে উড়েছিল বিমানটি। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, তাই আগেই সতর্ক করা হয়েছে পুলিশকে।ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরই সে দেশ থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে উদ্যোগী হন। এমন অভিবাসীদের চিহ্নিত করে ধরপাকড়ও শুরু করে আমেরিকার প্রশাসন। ইতিমধ্যে আমেরিকায় বসবাসকারী বেশ কয়েকটি দেশের অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাতে শুরু করে আমেরিকা। তার মধ্যে ভারতও রয়েছে। মঙ্গলবার অবৈধ অভিবাসীদের ভারতে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে হোয়াইট হাউস।


এই বিভাগের আরো খবর