সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

প্রথমবার এশিয়ান গেমসের হকিতে বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিশ্ব ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ আসর অলিম্পিক। এরপরই মাল্টি স্পোর্টস ডিসিপ্লিন হিসেবে বিবেচনা করা হয় এশিয়ান গেমসকে। ১৯৭৮ সাল থেকে বাংলাদেশ এশিয়ান গেমসে নিয়মিত অংশগ্রহণ করছে। শুরু থেকেই পুরুষ হকি বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। চলতি বছর সেপ্টেম্বের জাপানের আইচি নাগোয়াতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে বাংলাদেশ নারী হকি দল এবারই প্রথম অংশগ্রহণ করছে।

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানেই ছিল বাংলাদেশ। আজ গ্রুপের শেষ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ড্র করলেই অন্তত গ্রুপ রানার্স আপ হওয়া নিশ্চিত ছিল। সেখানে জাহিদ হোসেন রাজুর শিষ্যরা ২-১ গোলে হংকংকে হারিয়েছে।

তিন ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট সাত। কিছুক্ষণ পর চাইনিজ তাইপে উজবেকিস্তানকে হারালে তাদেরও বাংলাদেশের সমান সাত পয়েন্ট হবে। তখন গোল ব্যবধানে গ্রুপ সেরা নির্ধারণ হবে। ড্র করলে চাইনিজ তাইপে গ্রুপ রানার্স আপ হবে। আর উজবেকিস্তান জিতলে ছয় পয়েন্টে তাইপেকে টপকে তারা গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনাল খেলবে।

বাংলাদেশে হকির ইতিহাস পুরোনো হলেও নারী হকির কোনো সিনিয়র জাতীয় দল ছিল না। এবারই হকি ফেডারেশন সিনিয়র জাতীয় দল গঠন করে। বিকেএসপির নারী খেলোয়াড়রাই মূলত এই দলে খেলছে। প্রথমবার আন্তর্জাতিক অঙ্গনে অংশ নিয়েই বাজিমাত করেছে মেয়েরা। প্রথম ম্যাচে তাইপের সঙ্গে দুর্দান্তভাবে লড়ে ৫-৫ গোলে ড্র করেছে। পরের ম্যাচে উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে অভিষেক জয় আদায় করে এশিয়ান গেমসের দিকে এক পা দিয়ে রেখেছিল। আজ হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করে নারী হকির নতুন দিগন্ত উন্মোচন করল।


এই বিভাগের আরো খবর