এ সময় তার সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।উল্লেখ্য শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস নির্বাচনের একটি সময়ে ঘোষণা করেন। সেখানে তিনি বলেন, ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনও একটি দিনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে।
প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ঘোষণা করার পর শুক্রবার (৬ জুন) রাতে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটি। বৈঠক শেষে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে ‘শব্দ চয়ন রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছে’ বলে মনে করে বিএনপি। তারা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান।






