তিনি বলেন, প্রধান উপদেষ্টার বাসভবনে ঢোকার আগে কাকরাইল মসজিদের কাছে পুলিশ আমাদের বাধা দিলে আমরা তার উল্টো পাশে বসে অবস্থান নিয়েছি।
এরআগে দুপুর ১২টায় শাহবাগের সমাবেশে তারা তিন দফা দাবি জানান। তাদের দাবিগুলো হলো— ১. গণহত্যাকারী দল আওয়ামী লীগের নিবন্ধন অবিলম্বে বাতিল করতে হবে। ২. সন্ত্রাসী আওয়ামী লীগের গুপ্ত হত্যা থেকে দেশপ্রেমিক ছাত্রজনতাকে বাঁচাতে আওয়ামী লীগের কেন্দ্র থেকে ইউনিয়ন পর্যন্ত কমিটিতে থাকা সব সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।৩. প্রাইভেট বিশ্ববিদ্যালয়সহ দেশের সব জুলাই-যোদ্ধাদের জীবনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।







