তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে যাচ্ছেন—বৃহস্পতিবার বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরই পরিপ্রেক্ষিতে তার সঙ্গে দেখা করতে যান নাহিদ ইসলাম। এসময় দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
মুশফিক সালেহীন বলেন, ‘সাক্ষাতে প্রধান উপদেষ্টা নাহিদ ইসলামকে জানিয়েছেন—সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ধারাবাহিক আন্দোলনের কারণে তিনি কিছুটা বিব্রত। স্বাধীনভাবে কাজ না করতে পারলে তিনি থাকতে চান না। তখন নাহিদ ইসলাম তাকে বুঝিয়ে বলেছেন এবং পরিস্থিতি ঠিক হয়ে যাবে বলে আশ্বস্ত করেন।’এ সময় প্রধান উপদেষ্টা সবার সহযোগিতা কামনা করেছেন বলেও জানান তিনি।






