জয়শঙ্কর সাংবাদিকদের আরও জানান, প্রতিবেশী দেশের সম্পর্ক এক পাক্ষিক হতে পারে না। তিনি প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে এমনটি প্রত্যাশাও করেন না। তিনি বলেন, “আমি কিন্তু আশা করি না যে প্রতিবেশীরা কেবল আমার স্বার্থ দেখবে। তাদের স্বার্থ বোঝা আর সম্মান জানানো আমারও দায়িত্ব, ঠিক যেমনটা আমিও তাদের কাছ থেকে আশা করি।”
তিনি আরও বলেন, “যখন এই পারস্পরিক মেলবন্ধন বা একমত হওয়ার জায়গাটা তৈরি হয়, তখনই সম্পর্কগুলো সুন্দরভাবে এগিয়ে চলে। যেকোনো সম্পর্কের মূল ভিত্তিই হলো এই ‘পারস্পরিক স্বার্থের’ মেলবন্ধন।”







