সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন

ফেব্রুয়ারিতে নির্বাচনের সিদ্ধান্ত ইসিকে জানান, অন্তর্বর্তী সরকারকে সালাহ উদ্দিন

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ১৬ জুন, ২০২৫

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে এবং সংবিধানিক বৈধতা আছে। আর্টিক্যাল ১০৬ অনুসারে সুপ্রিম কোর্টের অ্যাডভাইজারি রুল অনুসারে তারা গঠিত হয়েছে। সংবিধান যেভাবে বলেছে, উপদেষ্টারা মন্ত্রীর মর্যাদা ভোগ করবেন এবং মন্ত্রী হওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হয়, সেটা উপদেষ্টামণ্ডলীকে মাথায় রাখতে বলবো। সেখানে কিন্তু বিদেশি নাগরিকত্বের বিষয়টি অনুমোদন করেনি এবং আরও অনেক বিষয় আছে।

সালাহ উদ্দিন বলেন, সাংবিধানিকভাবে এই সরকারের অনুমোদন লাগবে ইন দ্য নেক্সট পার্লামেন্ট– এটা আপনাদের (অন্তর্বর্তী সরকার) মাথায় রাখবেন। রেটিফিকেশন লাগলে এই বৈধতা কীভাবে দেওয়া হবে, কোন জায়গায় দেওয়া হবে.. সেটাও আমরা বিবেচনা করবো।

এর আগে, রবিবার (১৫ জুন) প্রথম কর্মদিবসে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনকে লন্ডনের বৈঠকের বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, লন্ডনে যে ঘোষণাটা এসেছে, অন্যদের মতো সংবাদমাধ্যম থেকে যেটুকু জানা, এর বাইরে কিছু নেই। এ নিয়ে আমি মন্তব্য করতে পারবো না। ভেতরে কী আলাপ হয়েছে। শুধু যৌথ বিবৃতি যেটা দিয়েছে, সেটা তো আন-সাইনড; এটাই বা কতটুকু জেনুইন, তাও জানি না। কারও স্বাক্ষর থাকলে বুঝতাম এটা সরকারের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে একজন স্বাক্ষর করেছেন। তাহলে বুঝতাম এটা অফিসিয়াল ডকুমেন্ট।

নাসির উদ্দিন বলেন, অফিসিয়ালি কোনও কিছু না এলে কিছু করা যাবে না। ইতিহাসের পেছনেও ইতিহাস থাকে, আলাপের পেছনেও আলাপ থাকে। ঘোষণা একটা হয়েছে, নিশ্চয়ই ভেতরে অনেক আলাপ হয়েছে।…সেগুলোও আমাদের জানতে হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য।

শুক্রবার লন্ডনে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গে বৈঠকে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে মত দেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সে ক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন– বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী জনশক্তি পার্টির সভাপতি শেখ রফিকুল ইসলাম বাবলু, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।


এই বিভাগের আরো খবর