বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই, স্লোগানে স্লোগানে প্রকম্পিত রাবি ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৮ জুলাই, ২০২৪

কোটা বিরোধী আন্দোলনে ৭ম দিনেও  উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বেলা ১১টার পর বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষাথীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ক্যাম্পাসের প্যারিস রোডে জড়ো হয়। সেখান থেকে তারা বিশাল মিছিল নিয়ে ক্যাম্পাসের  বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেহেরচন্ডি রেলগেট অবরোধ করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।  এসময় তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।  বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিকেল ৪টা পর্যন্ত রেলপথ অবরোধ করে রাখে। এ কারণে ঢাকা থেকে রাজশাহীগামী ধুমকেতু ট্রেন কাটাখালি এবং খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেন সরদাহ স্টশনে আটকা পড়ে। আটকা পড়ে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনও। দীর্ঘ  চার ঘণ্টা রাজশাহীর সাথে সারা দেশের রেলপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
রাজশাহী রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান,  শিক্ষার্থীদের আন্দোলন ও বিক্ষোভের মুখে  ট্রেনের সিডিউল বিপর্যয় হয়েছে। বিকেল চার টার ঢাকাগামী পদ্ম ট্রেন ছেড়ে যায় । চিলাহাটিগামী বরেন্দ্র এক্সপ্রেস রাজশাহী থেকে নির্ধারিত সময় ৩টার পরিবর্তে সাড়ে ৪টার পর ছেড়ে গেছে।
বিক্ষোভ সমাবেশ থেকে শিক্ষার্থীরা জানায়, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই।  অবিলম্বে তাদের নায্য দাবি-দাওয়া মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। যতদিন তাদের দাবি দাওয়া পূরণ না হবে, ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়া হয়।
https://www.youtube.com/watch?v=cyHWZ7YvuBQ


এই বিভাগের আরো খবর