রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হলেন মামুনুল হক

ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের পঞ্চম আমির হিসেবে নির্বাচিত হয়েছেন শায়খুল হাদীস পরিষদের পৃষ্ঠপোষক শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। শনিবার (১১ জানুয়ারি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত মজলিসে শুরার অধিবেশনে সর্বসম্মতিক্রমে তিনি এ পদে মনোনীত হন।

এ উপলক্ষে শায়খুল হাদীস পরিষদের প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মাহফুজুল হক, সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ এবং সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বাংলাদেশ খেলাফত মজলিসের শুরা সদস্যরা যথাসময়ে একটি গুরুত্বপূর্ণ ও যুগোপযোগী সিদ্ধান্ত গ্রহণ করেছেন।’


এই বিভাগের আরো খবর