সাক্ষাতে উভয় পক্ষ জনস্বাস্থ্য খাতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন। বিশেষভাবে চিকিৎসা গবেষণা, উন্নত চিকিৎসা সেবা বিনিময়, ক্যান্সার চিকিৎসা এবং ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে মতবিনিময় হয়।
পাশাপাশি দুই দেশের জনগণের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জনগণকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ নিয়েও আলোচনা হয়েছে। তারা অভিন্ন অগ্রাধিকার ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো চিহ্নিত করেন। এর মধ্যে সক্ষমতা বৃদ্ধি, ফার্মাসিউটিক্যাল শিল্পে সংযোগ সম্প্রসারণ, চিকিৎসা শিক্ষা এবং ডিজিটাল ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পায়।







