রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন

বাংলাদেশকেই ঠিক করতে হবে তারা কী ধরনের সম্পর্ক চায়: জয়শঙ্কর

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বলেছেন, ঢাকাকে ঠিক করতে হবে তারা নয়াদিল্লির সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়। তিনি জোর দিয়ে বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় থেকে দুই প্রতিবেশী দেশের মধ্যে একটি বিশেষ ঐতিহাসিক সম্পর্ক রয়েছে।

জয়শঙ্কর রবিবার দিল্লি বিশ্ববিদ্যালয় সাহিত্য উৎসবে দেওয়া বক্তব্যে বলেন, যদি অন্তর্বর্তী সরকারের কেউ প্রতিদিন দাঁড়িয়ে সব কিছুর জন্য ভারতকে দোষারোপ করে, তাহলে সেটা খুবই হাস্যকর।তিনি আরও বলেন, একদিকে আপনি বলতে পারেন না যে আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই। কিন্তু প্রতিদিন সকালে উঠে সব কিছুর জন্য আপনাকে দোষ দেবো। এটি তাদেরই সিদ্ধান্ত নেওয়া উচিত।

জয়শঙ্কর বলেন, ভারত ঢাকাকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, তারা পরিস্থিতি শান্ত করতে এবং স্বাভাবিক দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুদ্ধার করতে চায়। কিন্তু সীমান্তের ওপার থেকে ক্রমাগত বৈরী বার্তা আসায় তারা অসন্তুষ্ট।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা আমাদের চিন্তাভাবনাকে প্রভাবিত করে এবং এটি নিয়ে আমাদের কথা বলতে হয়, যা আমরা করেছি।

তিনি বলেছেন, বাংলাদেশের নিজস্ব রাজনীতি আছে, কিন্তু শেষ পর্যন্ত দুই দেশ প্রতিবেশী। তাদের ঠিক করতে হবে যে তারা আমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক চায়।জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে আমাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। বাংলাদেশের সঙ্গে আমাদের খুবই বিশেষ ইতিহাস রয়েছে। ১৯৭১ সালের যা শুরু।তিনি বলেন, ঢাকা যদি ক্রমাগত তাদের অভ্যন্তরীণ সমস্যার জন্য দিল্লিকে দোষারোপ করে তাহলে ভারতের সঙ্গে তারা স্বাভাবিক সম্পর্ক চাইতে পারে না।

জয়শঙ্কর বলেন, ভারতের প্রতি ক্রমাগত বৈরী এমন বার্তা ও ইঙ্গিত দেখতে চাই না।


এই বিভাগের আরো খবর