মূলত দ্বিতীয় ইনিংসের নায়কোচিত ব্যাটিং তাকে আলোচনার কেন্দ্রে নিয়ে আসে। ২৮২ রান তাড়া করতে নেমে ১৩৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন মারক্রাম। তার ব্যাটে ভর করেই লর্ডসে ৫ উইকেটের জয় পায় দক্ষিণ আফ্রিকা। সঙ্গে পেসার রাবাদার গতি ঝড়ও অবদান রাখে। প্রথম ইনিংসে নেন ৫ উইকেট। সব মিলিয়ে ৯ উইকেট ছিল তার ঝুলিতে।
অপর দিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ব্যাটিংয়ে মুগ্ধ করেছেন নিসাঙ্কা। গলে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ১৮৭ রানের ইনিংস খেলেছেন তিনি। তাতে ছিল ২৪টি বাউন্ডারি ও একটি ছয়ের মার। তার ব্যাটিংয়েই ব্যবধান কমিয়ে পরে ম্যাচ জিতে নেওয়ার রসদ পায় লঙ্কান দল। দারুণ ব্যাটিং ধরে রাখেন দ্বিতীয় টেস্টেও। ১৯ বাউন্ডরিতে ১৫৮ রান আসে তার ব্যাট থেকে।







