রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১শ উইকেট তাসকিনের

স্পোর্টস ডেস্ক
আপডেট : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১শ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেছেন পেসার তাসকিন আহমেদ। আজ দুবাইয়ে এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে শততম উইকেট পূর্ণ করেন তাসকিন। এ ম্যাচে ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

ফলে ৮২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০২ উইকেটের মালিক এখন তাসকিন। বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ইতোমধ্যে ১শ উইকেট শিকারের ক্লাবে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। এখন পর্যন্ত মুস্তাফিজ ১১৯ ম্যাচে ১৫১ এবং সাকিব ১২৯ ম্যাচে ১৪৯ উইকেট নিয়েছেন।


এই বিভাগের আরো খবর