পশ্চিম এশিয়ায় সংঘাতের পরিস্থিতিতে দেশে এলপিজি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিলেন কেন্দ্রীয় সরকারকে। শুক্রবার কলকাতা বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে বললেন, রাজ্যে যে রান্নার গ্যাস উৎপাদিত হয়, তা বাইরে পাঠানো চলবে না। তাঁর আরও হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গে ভোটের কাজে ভিন্রাজ্য থেকে সরকারি কর্মী, জওয়ানেরা আসবেন। তাঁদের রান্নার জন্য এ রাজ্যের মানুষের গ্যাসের জোগান নিয়ে সমস্যা হলে চলবে না। অতিরিক্ত ভোটার তালিকা নিয়েও কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়েছেন মমতা।