রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

বাহরাইনকে উড়িয়ে বাংলাদেশ দলে উচ্ছ্বাস

স্পোর্টস ডেস্ক :
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

মাঠে বাংলাদেশের বেশ কিছু দর্শক ছিল। তহুরা তাদের উদ্দেশে বলেছেন, ‘অবশ্যই…এই যে বাংলাদেশি দর্শক যারা আছে, তারা আমাদের অনেক সমর্থন করেছে, প্রথম থেকেই অনেক চিল্লাচিল্লি করেছে (আমাদের অনুপ্রাণিত করার জন্য)। তো উনাদের প্রতি কৃতজ্ঞতা, সবাইকে অনেক ধন্যবাদ যে, আমাদের অনেক সমর্থন করেছেন। এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার বাংলাদেশ মুখোমুখি হবে মিয়ানমারের; যারা তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে উড়িয়ে শুরু করেছে বাছাই। স্বাগতিকদের বিপক্ষে তহুরাদের সবশেষ ম্যাচে ২০২০ অলিম্পিক বাছাইয়ে ৫-০ গোলে হারতে হয়েছিল। তবে এবার  তহুরা বলেছেন, ‘আসলে মিয়ানমার অনেক শক্তিশালী দল। আমরা এর আগে এ মাঠেই মিয়ানমারের কাছে ৫ গোল খেয়েছিলাম। এবার যেহেতু…আমরা সবাই সবসময় ক্যাম্পেই থাকি একসঙ্গে, আমাদের সবদিক থেকেই অনেক উন্নতি হয়েছে।’

এরপরই যোগ করলেন, ‘সবসময় আমরা চেষ্টা করি, দেখি কোন দিকে উন্নতি হচ্ছে, দীর্ঘ সময় ক্যাম্পে থাকার কারণে আমাদের উন্নতি হচ্ছে, এজন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ। তো আমরা চেষ্টা করব আমাদের স্বাভাবিক খেলাটা খেলার। বাকিটা আল্লাহ জানেন।’অধিনায়ক আফঈদা খন্দকারও বেশ খুশি, ‘আমাদের লক্ষ্য ছিল জেতা। জিতেছি আমরা। গোল ব্যবধান বাড়িয়েও নিয়েছি। এখন মিয়ানমারের বিপক্ষে ভালো করতে চাই।’

এদিকে বাহরাইন দলের ফরোয়ার্ড ফারাহ জেহাদ বাংলাদেশ দলের প্রশংসা করে বলেছেন, ‘এটা খুবই কঠিন ম্যাচ ছিল আমাদের জন্য। বাংলাদেশের জয়কে অ্যাপ্রিসেয়েট করতে হবে। বাংলাদেশ দুর্দান্ত একটা দল। দুর্ভাগ্যজনকভাবে…আমি জানি, আমাদের দল আরও ভালো ফুটবল খেলতে পারতো, কিন্তু দিন শেষে এটাই ফুটবল।’


এই বিভাগের আরো খবর