শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

বিএনপি সরকার কখনোই ব্যর্থ হবে না : রিজভী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

বিএনপি সরকার কখনোই ব্যর্থ হবে না, হয় না। কারণ জনগনের সমস্যা চিহ্নিত করে বিএনপি সরকার কাজ করে যাচ্ছে, বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাড. রুহুল কবির রিজভী। আজ রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়ামে  ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে “রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়” শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, গুপ্ত হচ্ছে এমন একটি রাজনৈতিক দল, যারা পশ্চাদপদ রাজনীতি করে। এদের রাজনৈতিক দর্শন দেশ কে পিছিয়ে নেয়ার দর্শন।  এনসিপি জামায়াতের মত পশ্চাদপদ রাজনৈতিক দলের সাথে জোট করে ঠিক করেনি।
বিএনপি কোন অপপ্রচারে বিশ্বাস করে না। যারা শেখ হাসিনাকে অনুসরণ অপপ্রচার করছে তাদের জনগন মেনে নিবে না। রাজনৈতিক আক্রমণ না করে ব্যক্তি গত আক্রমণ করে রাজনীতি কে কলুষিত করছে। তরুণ রাজনৈতিক দল কে শেখ হাসিনার শিখানো এসব পথ থেকে ফিরে আসতে হবে।
বিএনপি দলীয় করনে বিশ্বাস করে না। সবাইকে সাথে নিয়ে বিএনপি দেশ এগিয়ে নিতে চায়।জামায়াত যদি কোন দিন ক্ষমতায় আসলে দলীয় করণের সর্বোচ্চ নজীর স্থাপন করবে। বিএনপি দলীয়করণ করে না। যখনই জাতির ক্রান্তিলগ্ন তখনই বিএনপি জনগন কে সাথে নিয়ে তা মোকাবেলা করেছে। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষ করে না।

“রক্তাক্ত জুলাই স্মরণ ও প্রত্যয়” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদুল ইসলাম ও কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। সভাপতিত্ব করেন রাবি ছাত্রদল সভাপতি সুলতান আহমেদ রাহি।
সট :  কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।


এই বিভাগের আরো খবর