সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, গোদাগাড়ীতে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন।মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে গোদাগাড়ী পৌরসভা এলাকায় দুই দিনের জন্য এই আদেশ জারি করা হয়। বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ এ আদেশ জারি করেন। এতে মঙ্গলবার বিকেল ৫টা থেকে ও বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পৌরসভা এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।


এই বিভাগের আরো খবর