রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ডেস্ক নিউজ
আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, ‘আমি আমার অনুসারীদের নিয়ে রায়কোট দক্ষিণ ইউনিয়নের বাসন্ডা গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান শেষে পেরিয়া ইউনিয়নের কাকৈরতলায় পূর্বনির্ধারিত মতবিনিময় সভায় আসার পথে বাঙ্গড্ডা বাজারে মোবাশ্বের আলম ভূঁইয়ার নেতাকর্মীরা আমাদের গাড়িবহরে হামলা চালান। এতে চার জন আহত এবং সেলিম ভূঁইয়া নিহত হন। সেলিম ভূঁইয়া আমার কর্মী ছিলেন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবিলম্বে হত্যাকারীদের বিচার চাই।’

নিহতের ভাই আব্দুর রহিম বলেন, ‘আমার ভাই সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত এবং আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী ছিলেন। গফুর ভূঁইয়ার সভায় যাওয়ার পথে মোবাশ্বের আলম ভূঁইয়ার লোকজন তার ওপর অতর্কিত হামলা চালিয়ে হত্যা করেছেন। আমি ভাইয়ের হত্যার বিচার চাই। বিএনপি হয়ে বিএনপির নেতাকে হত্যা করলো, কেন্দ্রীয় নেতাদের কাছে আমি এর জবাব চাই।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোবাশ্বের আলম ভূঁইয়া  বলেন, ‘হামলার বিষয়ে আমি কিছুই জানি না। আমার প্রোগ্রাম ছিল বাঙ্গড্ডা ইউনিয়নে। শান্তিপূর্ণভাবে আমি ওই প্রোগ্রাম শেষ করে সেখান থেকে চলে এসেছি। আমার প্রোগ্রামে কোনও ধরনের বিশৃঙ্খলা ঘটেনি। পরে কী হয়েছে, তা আমি জানি না।’

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’


এই বিভাগের আরো খবর