সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন হাফিজ উদ্দিন ও এজেডএম জাহিদ

আপডেট : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

বিএনপির স্থায়ী কমিটিতে আরও দুজন সদস্য মনোনীত হয়েছেন। তারা হলেন, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও ডা. এজেডএম জাহিদ হোসেন। শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ স্থায়ী কমিটিতে রয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর; ড. খন্দকার মোশাররফ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।


এই বিভাগের আরো খবর