সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন

বিএমডিএ‘র তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের ‘দক্ষতা নবায়ন’ সংক্রান্ত ৩(তিন) দিন ব্যাপী প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজশাহী বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে বিএমডিএ‘র গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষন কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান এনডিসি, (অতিরিক্ত সচিব)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল আমিন (যুগ্ম সচিব), মহাপরিচালক পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিঃ প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, সচিব মেহেদী হাসান, আব্দুল গণি মিনা (যুগ্ম পরিচালক), পল্লী উন্নয়ন একাডেমি গোপালগঞ্জ, শামীম আহমেদ সহকারি পরিচালক (কৃষি) গোপালগঞ্জ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাজিরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল লতিফ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবির আহমেদ। প্রশিক্ষণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন বিএমডিএ’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী জিন্নুরাইন খান।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ ও পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ এর ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের মোট ২৩জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 


এই বিভাগের আরো খবর