মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন

বিদেশে খেলতে গিয়ে আশ্রয় প্রার্থনা, আজীবন নিষিদ্ধ তিন পাকিস্তানি

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

নেদারল্যান্ডস ও পোল্যান্ডে অনুষ্ঠিত নেশনস কাপে খেলতে গিয়ে ডাচ কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়েছিলেন তিন পাকিস্তানি হকি খেলোয়াড় ও এক ফিজিওথেরাপিস্ট। পরে দেশ ছেড়ে চলেও যান তারা। এমন ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত তিন খেলোয়াড় ও ফিজিওকে আজীবন নিষিদ্ধ করেছে পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ)। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ডন’সহ বেশ কিছু গণমাধ্যম।  

পাকিস্তান হকি ফেডারেশনের সেক্রেটারি রানা মুজাহিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘টুর্নামেন্ট খেলে দল দেশে ফেরার পরে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ট্রেনিং ক্যাম্পের আয়োজন করা হয়, সেই সময়ে তিন সদস্য জানায়, বিশেষ কারণে ওরা ক্যাম্পে যোগ দিতে পারবে না। পরে জানতে পারি নেশনস কাপের ভিসা ব্যবহার করে ওরা নেদারল্যান্ডসের কাছ থেকেই আশ্রয় চেয়েছে।’

খেলোয়াড়দের এমন আচরণের ফলে আগামী দিনে বিদেশের টুর্নামেন্টে পাকিস্তানি খেলোয়াড়দের অংশগ্রহণের ওপরে রীতিমতো প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে বলে মনে করছেন অনেকে।


এই বিভাগের আরো খবর