সোমবার, ২২ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণে পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ জরুরী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

বিশ্ব মান দিবস বিএসটিআই বিভাগীয় অফিস রাজশাহী’র সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব), রাজশাহী সিটি কর্পেোরেশনের প্রশাসক দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিশ্বের সাথে তাল মিলিয়ে শুধুমাত্র পণ্যের পরিমানকে প্রাধান্য না দিয়ে গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। টেকসই উন্নয়ন, টেকসই শিল্পায়ন ও বিদেশে পণ্যের বাজার সম্প্রসারণ ও গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে পণ্যের সঠিক মান নিয়ন্ত্রণ অতীব জরুরী।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স) মুহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্যে তিনি খাদ্যে ভেজাল ও ওজনে কম প্রদানকারী সকলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান এবং জনসাধারণকে সাথে নিয়ে এ ধরণের গুরুতর অনিয়ম প্রতিহত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক  মোহাঃ যোবায়ের হোসেন। তিনি তার  বক্তব্যে বলেন, ভেজাল বিরোধী মোবাইল কোর্ট পরিচালনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক সহায়তা করা হচ্ছে এবং ভবিষ্যতেও সব ধরণের অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন  রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু।তিনি বলেন আমরা স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশের কাতারে শামিল হয়েছি বিধায় আমাদেরকে ব্যবসা বাণিজ্যে আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ব্যবসায়ী সংগঠন হিসেবে ভেজাল ও ওজনে কারচুপি রোধে সরকারকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বিশেষজ্ঞ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ফিন্যান্স প্রফেসর এম. এ. রাশেদ কবির  ।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জহুরা সিকদার, পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী। সভাপতি তার বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (ঝউএং) অর্জনের জন্য শিল্প খাতের উন্নয়ন গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সমন্বিত উদ্যোগে সবাই মিলে একসাথে কাজ করলে টেকসই উন্নত বাংলাদেশ গড়া সম্ভব হবে। আলোচনা সভায় রাজশাহী অঞ্চলের বিভিন্ন শিল্প-কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মহানগরীর গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর