সোমবার, ২২ জুন ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন

বিনা প্রতিদ্বন্দ্বীতায় রাজশাহী সিটি প্রেসক্লাবের কার্যকরী সদস্য হলেন অনতু

নিজস্ব প্রতিবেদক
আপডেট : শনিবার, ২৯ জুন, ২০২৪

ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেসক্লাবের নির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন মাই টিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর বিশেষ প্রতিনিধি শাহরিয়ার অনতু। আজ সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার লিয়াকত আলী আনুষ্ঠানিক ভাবে ফলফল ঘোষণা করেন।
দীর্ঘ ৩৫ বছরের ঐতিহ্যবাহী রাজশাহী সিটি প্রেসক্লাবের কার্যকরী কমিটির নির্বাচন গত ২৫ মে অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ টুডে এর ব্যুরো প্রধান রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক পদে বাংলাভিশনের স্টাফ রিপোর্টার পরিতোষ চৌধুরী আদিত্য সহ কমিটির ১৩ পদের মধ্যে ১২জন নির্বাচিত হন। ওই সময় কার্যকরী একটি শূন্য পদ থাকায় সে পদে উপ-নির্বাচন করার সিদ্ধান্ত নেয় নির্বাচিত নির্বাহী কমিটি। এ লক্ষে ক্লাবের নির্বাচন কমিশনের পরামর্শ ও অনুমতি সাপেক্ষে এই পদে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এতে মাই টিভির রাজশাহী প্রতিনিধি ও দৈনিক আমাদের রাজশাহীর বিশেষ প্রতিনিধি শাহরিয়ার অনতু নির্বাহী সদস্য পদে ফরম উত্তোলন এবং জমা দেন। এ পদে তার কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচন কমিশন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেন।


এই বিভাগের আরো খবর