সোমবার, ২২ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

বিশ্বকাপ জয়ের অনুপ্রেরণা কাদের থেকে পান বিরাট? জানালেন

আপডেট : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

গত বছর ঘরের মাঠে এক দিনের বিশ্বকাপের ফাইনাল হারতে হয় ভারতকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই হার ভুলে আরও একটি বিশ্বকাপ খেলতে নামছে ভারত। ২ জুন থেকে শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সম্প্রচারকারী সংস্থার একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। সেখানে বিশ্বকাপে ভারতের সম্ভাবনা, সমর্থক এবং খেলোয়াড়দের দায়িত্ব নিয়ে কথা বললেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ।

রোহিত শর্মা

ভারত অধিনায়ক এর আগেও টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে সেমিফাইনাল থেকে হেরে ফিরতে হয়েছিল ভারতকে। রোহিত ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন। সেই সময় অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ রোহিত জানেন। তবে অধিনায়ক হিসাবে জয় বাকি আছে এখনও। রোহিত বলেন, “২০০৭ সালে আমরা জিতেছিলাম। সেটাই ছিল প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার পর থেকে আমরা আর জিততে পারিনি। তাই আমার মনে হয় এ বারে আমাদের জেতার একটা ভাল সুযোগ রয়েছে।”


এই বিভাগের আরো খবর