রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:১১ অপরাহ্ন

বোর্ড সভায় বিসিবি সভাপতি হচ্ছেন বুলবুল!

স্পোর্টস ডেস্ক :
আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫

বিসিবির একটি সূত্র জানিয়েছে, আজ বিকাল সাড়ে ৪টায় বোর্ড পরিচালনা পর্ষদের পরবর্তী সভায় আগামী চার মাসের জন্য (বিসিবি নির্বাচনের আগ পর্যন্ত) বিসিবির নতুন সভাপতি হওয়ার বিষয়টি অনুমোদন পাবে। সূত্রটি নিশ্চিত করেছে, বিসিবির অন্যতম পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে নতুন পরিচালক পর্ষদের সভা অনুষ্ঠিত হবে। সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণের পর নতুন সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিসিবি সভাপতি হওয়া নিয়ে বুলবুল ক্রিকিইনফোকে বলেছেন, ‘আমাকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল, আমি তাতে রাজি হয়েছি। এখন কেবল প্রক্রিয়া অনুসরণ করার বিষয়। যেহেতু সুযোগ এসেছে, আমি কাজ করবো। আপাতত আমার মনোযোগ নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনে। এরপর আমাকে কোনও কাজ দেওয়া হবে কি না, আমি আইসিসিতে ফিরে যাবো কি না, ভবিষ্যৎ নিয়ে কিছু বলতে পারি না। তবে এখন পর্যন্ত নির্বাচনে অংশ নেওয়ার কোনও পরিকল্পনা আমার নেই। দীর্ঘমেয়াদে এই ভূমিকায় থাকার ইচ্ছাও নেই।’


এই বিভাগের আরো খবর