রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

ভারত পাকিস্তান যুদ্ধের খবরে বাংলাদেরে শেয়ারবাজারে বড় ধস

ডেস্ক নিউজ
আপডেট : বুধবার, ৭ মে, ২০২৫

ভারত ও পাকিস্তানের মধ্যে উদ্ভূত সামরিক উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বুধবার (৭ মে) লেনদেনের শুরুতেই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বড় ধরনের পতনের মুখে পড়ে। মাত্র ১০ মিনিটের লেনদেনেই প্রধান সূচক ডিএসইএক্স ৭০ পয়েন্টের বেশি পড়ে যায়।ডিএসই সূত্রে জানা গেছে, দিনের শুরুতেই সূচকের ধস নামে। প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক পড়ে ৫০ পয়েন্টের বেশি, আর ১০ মিনিটের মধ্যে পতন হয় ৭০ দশমিক ৯৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৩ শতাংশ। অপরদিকে ডিএসইএস সূচক কমে ১৭ দশমিক ৫৮ পয়েন্ট বা ১ দশমিক ৬১ শতাংশ এবং ডিএস৩০ সূচক কমে ২০ দশমিক ৯১ পয়েন্ট বা ১ দশমিক ১৪ শতাংশ।

বিশেষজ্ঞরা পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা ও ধৈর্য বজায় রাখার পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তারা।


এই বিভাগের আরো খবর