সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

ভারতকে হারালেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান

নিউজ ডেস্ক :
আপডেট : রবিবার, ৯ জুন, ২০২৪

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার কাছে হেরে বিপাকে পাকিস্তান। পরিস্থিতি বেশ কঠিন বাবর আজ়মদের জন্য। রবিবার ভারতের বিরুদ্ধে যদি জয় পায়ও, নিশ্চিন্ত থাকার উপায় নেই বাবরদের। গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন তাঁরা।

২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবোয়ের কাছে হারের পর ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। বাবরেরা ফাইনালেও উঠেছিলেন। এ বার প্রথম ম্যাচে আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে হেরে পরিস্থিতি কঠিন করে ফেলেছেন তাঁরা। ভারত-সহ গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বাবরেরা।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আমেরিকা। তাদের নেট রান রেট ০.৬২৬। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই জিতেছে প্রতিযোগিতার অন্যতম আয়োজকেরা। ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট ৩.০৬৫। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। ২ ম্যাচে তাদের পয়েন্ট ২। নেট রান রেট -০.২৭৪। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দু’টি ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে আইরিশরা। তাদের নেট রান রেট -১.৭১২।

টি-টোয়েন্টি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের প্রথম দু’টি দল যাবে সুপার এইট পর্বে। পাকিস্তান বাকি তিনটি ম্যাচই জিতলে, ভারত পাকিস্তান ম্যাচ ছাড়া সব ম্যাচ জিতলে এবং আমেরিকা যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তা হলে ভারত, পাকিস্তান এবং আমেরিকা ৬ পয়েন্টে শেষ করবে। সে ক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। বাবরেরা প্রথম দু’দলের মধ্যে না থাকলে ছিটকে যাবেন প্রতিযোগিতা থেকে।


এই বিভাগের আরো খবর