জয়নুল আবদীন ফারুক সচিবালয়ে কীভাবে আগুন লাগলো তা স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চেয়ে বলেন, ‘অফিস বন্ধ, অফিসে নিরাপত্তা কর্মী দায়িত্বে থাকে তারপরও কীভাবে আগুন লাগলো? এটা আমি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আজকের মধ্যেই জানতে চাই।’তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান ওবায়দুল কাদের কী করে বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়ায় গেল?
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আপনাদের প্রতি আমাদের বিশ্বাস আছে। সেই বিশ্বাস রাখার জন্য স্পষ্ট করে নির্বাচনে তারিখ ঘোষণা করুন। নির্বাচিত সরকার এ দেশের পরবর্তী বৃহত্তর সংস্কার সম্পন্ন করবে।’তিনি আরো বলেন, শুধু দুদকের মামলা দিলে হবে না, শেখ হাসিনা ও তার পরিবারের সবার দুর্নীতির শ্বেতপত্র জাতির সামনে তুলে ধরতে হবে।
বিএনপি’র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমাতুল্লাহ, নেসারুল হক, কৃষক দলের ধর্ম বিষয়ক সম্পাদক কাদের সিদ্দিকী, চালক দলের সভাপতি জসিম উদ্দিন কবির প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।