বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

ভারতের আগ্রাসনের প্রতিবাদে রাতে গর্জে উঠে রাবি শিক্ষার্থীরা

আপডেট : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন অফিসে হামলা, ভাংচুর ও জাতীয় পতাকায় অগ্নিসংযোগ এর প্রতিবাদে গর্জে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শীতের রাতের নীরবতা ভেঙ্গে শত শত শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। তারা ভারতের আগ্রাসনের প্রতিবাদে নানা স্লোগান দেয়।

আগে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে রাত সাড়ে নয়টার দিকে শহীদ বুদ্ধিজীবী চত্বরে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্বার। তার ডাকে সাড়া দিয়ে নির্দিষ্ট সময় হাজির হয় শত শত শিক্ষার্থী।  কাজলা ও বিনোদপুর বাজার সংলগ্ন মহাসড়কে বিক্ষোভ মিছিলও করে শিক্ষার্থীরা।


এই বিভাগের আরো খবর