ম্যাচ শেষে আইসিসির আন্তর্জাতিক প্যানেল ম্যাচ রেফারি সুপ্রিয়া দাসের দেওয়া এই শাস্তি মেনে নেন সানা। ফলে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। গত ২৪ মাসের মধ্যে এটি সানার দ্বিতীয় অপরাধ, যার ফলে তার ঝুলিতে এখন মোট দুটি ডিমেরিট পয়েন্ট জমা হলো।
ওই ম্যাচে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান নারী দল মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়। জবাবে হারমানপ্রীত কৌরের দল ৭ উইকেটের সহজ জয় তুলে নেয়। ভারতের বিপক্ষে এই হারের পরও পাকিস্তানের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে। আজ হংকংয়ের বিপক্ষে জয় পেলেই শেষ চার নিশ্চিত করবে ফাতিমা সানা বাহিনী।







