রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০৮ অপরাহ্ন

ভারতের স্পিন চ্যালেঞ্জ সামলাতে কি তৈরি অস্ট্রেলিয়া?

নিউজ ডেস্ক :
আপডেট : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হাইব্রিড মডেলে সবগুলো ম্যাচ এক ভেন্যুতে খেলছে ভারত। তাতে অন্য দলগুলার চেয়ে কন্ডিশনজনিত অ্যাডভান্টেজে এগিয়ে রোহিত শর্মারা। যেখানে সবচেয়ে বেশি প্রভাব রাখছেন দলটির স্পিনাররাই। দুবাইয়ে মঙ্গলবার আজ প্রথম সেমিফাইনালেও সেই স্পিন বড় ভূমিকা রাখবে। অস্ট্রেলিয়া অধিনায়ক স্টিভেন স্মিথ অবশ্য জানিয়েছেন, ভারতের স্পিন চ্যালেঞ্জ সামলাতে তৈরি তার দল। ম্যাচটা শুরু হবে বিকাল ৩টায়।

ভারত যেমন অ্যাডভান্টেজে এগিয়ে, অস্ট্রেলিয়া বোলিং বিভাগে তারকা তিন পেসার (প্যাট কামিন্স, জশ হ্যাজলউড ও মিচেল স্টার্ক) ছাড়া একপ্রকার খর্বশক্তির দল নিয়ে খেলছে। তার পরও দলটা অস্ট্রেলিয়া। বোলিং বিভাগের তিন চেনা অস্ত্রকে ছাড়াই প্রমাণ করে ছেড়েছে কেন তারা বিশ্ব চ্যাম্পিয়ন। এই ম্যাচটা আবার গত ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পুনর্মঞ্চায়ন। দুবাইয়ের এই ম্যাচে স্পিন যে বড় ভূমিকা রাখবে তাতে সন্দেহ নেই। সর্বশেষ ম্যাচে বরুণ চক্রবর্তীর স্পিন ভেলকিতে হেরেছে নিউজিল্যান্ড। ৪২ রানে নিয়েছেন ৫উইকেট। তার কথা উঠতেই স্মিথ জানালেন, ‘শুধু বরুণ নয়, আমার মনে হয় ওদের বাকি স্পিনাররাও মানসম্পন্ন। আমার মনে হয় ম্যাচটা আমরা হারবো নাকি জিতবো, সেটা নির্ভর করবে ওদের স্পিন কীভাবে খেলবো। বিশেষ করে মাঝের ওভারগুলোতে। আমরা এখানে যেভাবে এসেছি, তাতে এটা অবশ্যই চ্যালেঞ্জ হতে যাচ্ছে।’


এই বিভাগের আরো খবর