এই ঘটনার ঘণ্টাখানেক আগে ফনসেকা স্প্যানিশ ফর্মুলা ওয়ান গ্র্যান্ড প্রিক্সের একটি ইভেন্টে অংশ নেন। তারপরই ইনস্টাগ্রামে সস্ত্রীক দেহরক্ষীর মৃত্যুর খবর জানান। ওই বার্তায় ভিনিসিয়ুসের প্রেমিকা লিখেছেন, ‘আমার ব্যক্তিগত দেহরক্ষী ও তার স্ত্রীর মৃত্যুর খবর পেলাম এইমাত্র। আমি আগে কোনোকিছু পোস্ট করিনি কারণ আমরা আগে তার পরিবারের সব সদস্যের খবরটি জানার অপেক্ষায় ছিলাম। কিন্তু খবরটি পাওয়ার পর থেকে আমি আর কিছুই করতে পারিনি, আমার হৃদয় ভেঙে গেছে।’








