সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

‘ভোট, নির্বাচন ও ক্ষমতায় আসার মধ্যেই সীমাবদ্ধ ছিল না জুলাই গণঅভ্যুত্থান : রিজভী

ডেস্ক নিউজ
আপডেট : রবিবার, ২৯ জুন, ২০২৫

তিনি বলেন, ‘আওয়ামী লীগের এক নেতা কুমিল্লায় ধর্ষণ করে বিএনপির ওপর চাপিয়ে দিচ্ছে। হঠাৎ করে এমন ঘটনা ঘটছে না, তারা একটা নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে। কারণ তাদের কাছে আছে প্রচুর পরিমাণ অবৈধ টাকা, সেই টাকা ব্যয় করে তারা দেশকে অস্থিতিশীল করতে চায়। সরকারের উচিত ছিল, তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা। সরকারের ধীর পদক্ষেপের কারণেই এমন ঘটনা ঘটছে।এ সময় মুরাদনগরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রিজভী।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন– বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ড.মোর্শেদ হাসান খান, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ডা. রফিকুল ইসলাম প্রমুখ।


এই বিভাগের আরো খবর