নাটোরের লালপুর উপজেলায় রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে ‘জয় বাংলা’ লেখা ভেসে ওঠাসহ চোখ তুলে নেওয়ার হুমকির ঘটনায় মসজিদে সাইনবোর্ড দাতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে ডিজিটাল সাইনবোর্ড দাতা ইমদাদুল হক লিটনকে নাটোর আদালতে পাঠানো হয়। তিনি উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের ইসাহাক আলীর ছেলে।
এ বিষয়ে জানতে চাইলে লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ঢাকা পোস্টকে বলেন, প্রাথমিক তদন্ত শেষে সন্দেহজনকভাবে তাকে (দাতাকে) আটক করা হয়। কেননা তার কাছে এটার পাসওয়ার্ডসহ সকল কিছু ছিল। তাকে আজকে আদালতের সোপর্দ করা হয়েছে।