তিনি বলেন, ছয় মাস পার হয়ে গেলেও কাঙ্ক্ষিত সংস্কার এখনও দেখতে পাচ্ছি না। এটি কোনও অন্তর্বর্তীকালীন সরকার বা নির্বাচিত সরকার একা করতে পারবে না, যদি না সাধারণ জনগণ তাদের পাশে দাঁড়ায়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক অভিযোগ করেন যে, জুলাই-আগস্টের ফ্যাসিস্টদের দোসররা এখনও সক্রিয় রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ ভবিষ্যতে ফ্যাসিস্ট আচরণ প্রদর্শন করে, তবে তার বিরুদ্ধে লড়াই চলবে।’







