সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন

মাতৃভাষা দিবস পালনের আহ্বান জামায়া‌তের

নিউজ ডেস্ক :
আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

আলোচনা সভা ও দোয়ার মাধ্যমে মহান একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ হিসেবে পালন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) দল‌টির আমির ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তি‌নি ব‌লেন, “একুশে ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’। ১৯৫২ সালে এ দেশের তরুণ, ছাত্র ও যুব সমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য তদানীন্তন শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছিল। আন্দোলন দমনের জন্য সে দিন রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলকারীদের উপর নির্বিচারে গুলি চালিয়েছিল। গুলিতে প্রাণ হারিয়েছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ আরো অনেকেই। বাংলা ভাষার জন্য তাদের এ আত্মত্যাগের কারণে দেশের মানুষ তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি মহান আল্লাহর কাছে তাদের রূহের মাগফিরাত কামনা করছি।”

শ‌ফিকুর রহমান ব‌লেন, “একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করেছে। এটা ভাষা শহীদদের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি। বাংলা ভাষাকে যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা করার জন্য দেশের সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করে বিজাতীয় শিক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন থেকে বাংলা ভাষাকে রক্ষা করতে হবে। তাহলেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন সার্থক হবে।”


এই বিভাগের আরো খবর