মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

মামলা না নিলে ওসিকে এক মিনিটে সাসপেন্ড: ডিএমপি কমিশনার

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘‘ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’  সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইকের চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে একজন রিকশাচালক অভিযোগ করেন, তাকে কামরাঙ্গীরচর এলাকায় গতকাল রোববার ও এর আগে এক দিন মারধর করা হয়। যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা রাজশাহীতে কৃষকদল নেতা হত্যার ৬ বছর পর মামলা ডিএমপি কমিশনার তাকে বলেন, ‘‘আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে সাসপেন্ড করা হবে।’’  শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘‘রিকশা-ভ্যানে কোনো চাঁদাবাজি হবে না। গরিবদের কষ্টার্জিত অর্থ কেউ নিতে পারবে না। স্থানীয় মাস্তানরা চাঁদাবাজির টাকা ভাগ করে খায়। যদি পুলিশের কোনো লোক চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকে, তাহলে তার আর রক্ষা নেই। গরিবের কষ্টার্জিত টাকা কেউ নিলেই ব্যবস্থা নেওয়া হবে। রিকশাচালকরা থানার ওসিকে নিয়ে কমিটি করুন। কমিটি চাঁদাবাজি বন্ধে কাজ করবে।’’


এই বিভাগের আরো খবর