র্যাব জানায়, ওই কিশোরীর সঙ্গে আসামি আকাশের পূর্বপরিচয় ছিল। এরই সূত্র ধরে গত ১৩ এপ্রিল দুপুরে রাজশাহীর বিনোদপুর এলাকা থেকে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে গত ১৮ এপ্রিল রাজশাহীর মতিহার থানায় একটি অপহরণ মামলা করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তার অনুরোধে র্যাব-৫-এর একটি বিশেষ দল অপহরণকারীদের গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় রবিবার রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে অপহরণ মামলার মূল হোতা আকাশ এবং ৩ নম্বর আসামি জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই কিশোরীকেও উদ্ধার করা হয়। পরে তিন জনকেই মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।






