রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

মারমৌশের হ্যাটট্রিকে ম্যানসিটির জয়

স্পোর্টস ডেস্ক
আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

ইংলিশ ফুটবলের ফারাও মোহাম্মদ সালাহ এই মৌসুম শেষে লিভারপুলকে বিদায় বলছেন। মিশরীয়দের চোখ এখন ওমর মারমৌশের দিকে। তাদের প্রত্যাশা যে বাড়াবাড়ি নয়, প্রথমবার ম্যানসিটির শুরুর একাদশে ডাক পেয়েই প্রমাণ করলেন। গত দুই ম্যাচে বদলি নেমে ঝলক দেখান। শনিবার নিউক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে বিধ্বংসী পারফরম্যান্স করলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড। তার হ্যাটট্রিকে ৪-০ গোলে জিতলো সিটিজেনরা।মাত্র ১৩ মিনিটের ব্যবধানে নিউক্যাসেলের জালে তিনবার বল জড়ান মারমৌশ। অন্য গোলটি জ্যাক ম্যাকঅ্যাটির।

১৯তম মিনিটে মারমৌশ সিটির জার্সিতে প্রথম গোলের দেখা পান। গোলকিপার এডারসনের লম্বা পাস আটকাতে গিয়ে তালগোল পাকান নিউক্যাসেল ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ার। বল পান মিশরীয় ফরোয়ার্ড। প্রতিপক্ষ কিপার মার্ট্নি দুব্রাভকাকে এগিয়ে আসতে দেখে তার মাথার ওপর দিয়ে বল তুলে দেন। মাপা শটে বল জালে জড়াতে কোনও সমস্যা হয়নি।

পাঁচ মিনিট পর মারমৌশ ব্যবধান দ্বিগুণ করেন। ইলকায় গুন্ডোয়ানের পাসে তিনি লক্ষ্যে নিচু শট নেন। ট্রিপিয়ারের গায়ে হালকা লেগে বল ঠিকানা খুঁজে পায়। এই স্ট্রাইকার ৩৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। সাভিনিয়ো বাঁ পাশ থেকে বল দেন বক্সের মধ্যে। ফাঁকায় বল পেয়ে ১২ গজ দূর থেকে সহজেই লক্ষ্যভেদ করেন তিনি। নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে ম্যাকঅ্যাটি দলের চতুর্থ গোল করেন।


এই বিভাগের আরো খবর