বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন

মালিকদের দ্বন্দ্বে দুর্ভোগেরাজশাহী-নাটোরের বাস বন্ধ,যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

রাজশাহী ও নাটোরের মালিকদের দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ রয়েছে। এনিয়ে রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস যোগাযোগ বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার বাস চলাচল বন্ধ রয়েছে। সর্বশেষ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বাস বন্ধ ছিল। এদিকে নাটোরের বাস মালিকদের অভিযোগ, তাদের বাসও রাজশাহী গেলে আটকে দেওয়া হয়েছে। তবে সে অভিযোগ অস্বীকার করছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। এনিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করছে।

রাজশাহীর পরিবহন শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাটোর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের আন্দান পরিবহন নামে একটি বাস কোনো চেইন মানছে না। যখন-তখন বাসটি রংপুর-রাজশাহী রুটে চলাচল করছে। এ নিয়ে বাসের শ্রমিকরা তাদের একাধিক বার নিষেধ করেছে। এ নিয়ে দুই জেলার মূলত বিরোধ।

রাজশাহী নগরের শিরোইলে ও ভদ্র আন্তঃনগর বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, স্ট্যান্ডে বাসগুলো থেমে রয়েছে। তবে কোনো যাত্রী তোলা হচ্ছে না। জানানো হচ্ছে বাস বন্ধ। ফলে যাত্রীরা বাস না পেয়ে বিভিন্নভাবে গন্তব্যে ছুটছে।

তিনি বলেন, আজকে সকালবেলা রাজশাহী থেকে আমাদের নাটোর মালিক সমিতির দেশের বিভিন্ন রুটের ১০ থেকে ১২টা গাড়ি রাজশাহী মালিক শ্রমিক ইউনিয়নের লোকজন গাড়িগুলোকে ছাড়তে দেয় না, আটকে দেয়। পরে যখন নাটোরে খবর আসে যে নাটোরের গাড়ি রাজশাহী আটকে দিয়েছে, তখন নাটোরের শ্রমিকেরা উত্তেজিত হয়ে রাজশাহীর গাড়িগুলো ফেরত পাঠায়। রাজশাহীর গাড়ি বাদে বাংলাদেশের কোন প্রান্তের গাড়ি নাটোর থেকে কেউ ঘুরায় নাই। সমস্যা সমাধানে রাজশাহী সমিতি যদি আমাদের সাথে বসে আলোচনা করতে চায় আমরা করব। আমাদের কোনো অসুবিধা নাই আলোচনা করতে।

 


এই বিভাগের আরো খবর