সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

মেগা প্রকল্পের নামে দুর্নীতি এখন হচ্ছে না: রিজভী

নিউজ ডেস্ক :
আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। শ্রদ্ধা জানানোর পর নেতাকর্মীদের নিয়ে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন তিনি।

তিনি বলেন, দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রিজভী আরও জানান, স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী বাছাই করবেন স্থানীয় নেতারা।

আরও ছিলেন– বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক বিষয়ক মন্ত্রী আরিফুল হক, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং দক্ষিণের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, চেয়ারম্যানের উপদেষ্টা এবং প্রশাসক, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু।


এই বিভাগের আরো খবর