রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা, মরদেহ নিয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

জানা গেছে, বুধবার (১৬ এপ্রিল) রাতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় আকরাম আলী ও তার ছেলে ইমাম হোসেনকে মারধর করা হয়। পরে আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পর আকরাম আলী মারা যান। পরের দিন বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে রাজশাহী নগরীর তালাইমারী শহিদ মিনার এলাকায় নিহতের মরদেহ নিয়ে মানববন্ধন করেন এলাকাবাসী। ২৫ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি ফাঁসির দাবি করা হয়।

নিহতের মেয়ে রাকিয়া বলেন, ‘আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদ করতে গিয়ে বাবা ও ভাইয়া হামলার শিকার হয়েছে। ওরা বাবাকে মেরে ফেলেছে। আমি বাপকে হারিয়েছি। এটার দুঃখ ভোলার মতো না। আমি চাই তাদের ফাঁসি হোক।’

এ ঘটনায় বৃহস্পতিবার নগরীর বোয়ালিয়া মডেল থানায় নিহতের ছেলে অনন্ত বাদী হয়ে সাত জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচ জনকে আসামি করে মামলা করেন। মামলার আসামিরা হলেন- তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে মো. নান্টু (২৮), মৃত রতন মিয়ার ছেলে মো. বিশাল (২৮), মৃত আবদুস সাত্তারের ছেলে খোকন মিয়া (২৮), মো. শাহীনের ছেলে তাসিন হোসেন (২৫), মো. অমি (২০), মো. নাহিদ (২৫) ও মো. শিশির (২০)।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, ‘এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’


এই বিভাগের আরো খবর