রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

মোদি কী বললো তাতে আমাদের কিছু আসে যায় না : ফারুক

দেশ নিউজ ডেস্ক :
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, আপনারা (ভারত) দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কী বলল, মোদি কী বললো তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপি তিনটি সংগঠন আগরতলার উদ্দেশে লংমার্চ করেছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়াই যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন। গরিব হতে পারে কিন্তু মনটা বড়।শুক্রবার (২০ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দলের উদ্যোগে ‘নির্বাচনী রোড ম্যাপ ও জন আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ওদের (ভারত) কথায় চিন্তা করার দরকার নেই, দেশের মানুষের কথা ভাবুন। ওবায়দুল কাদের ৩ মাস পর কীভাবে দেশ থেকে পালায় সেটা নাকি উপদেষ্টারা জানে না, তাহলে জানেন কে? সংস্কারের নামে নির্বাচনের পেছানোর কোনও মানে হয় না। সামনে রোজা আসছে, তাই আওয়ামী লীগের কোনও লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন।

জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসীম উদ্দিন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন আমু, চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার প্রমুখ।


এই বিভাগের আরো খবর