প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, আজ বিকেল ৫টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের সময়। কেন্দ্রীয় সংসদে ১১ জন এবং সিনেটে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীতার তালিকা। ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার দাবির বিষয়ে তিনি বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচন সংক্রান্ত প্রায় সব কার্যক্রম সম্পন্ন করেছি। ম্যানুয়াল ভোট গণনার দাবির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা আমাদের সামনে রয়েছে। তবুও যদি এ বিষয়ে কোনো আবেদন বা দাবি আসে, আমরা তা বিবেচনা করব।উল্লেখ্য, সর্বশেষ সংশোধিত তফসিল অনুযায়ী আগামীকাল (১৪ সেপ্টেম্বর) প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং একইদিন শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনে। একইদিন অনুষ্ঠিত হবে ভোট গণনা ও ফলাফল ঘোষণা।