মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

রাকসু নির্বাচনের ভোট গণনা ওএমআর মেশিনেই হবে

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদের ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে এ কথা জানান রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম। এর আগে গতকাল ম্যানুয়ালি ভোট গণনার দাবিসহ ১২ দফা প্রস্তাব দিয়েছিল ছাত্রদলসহ দুটি প্যানেল।গতকাল (১৩ সেপ্টম্বর) শনিবার এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ভোট ম্যানুয়ালি গণনা করার ফলে দুই দিনেও রেজাল্ট হয়নি ও ভোগান্তির সৃষ্টি হয়েছে।


এই বিভাগের আরো খবর