নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টায়। এরই মধ্যে ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। প্রতিটি কেন্দ্রে বুথ স্থাপন করা হয়েছে। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে ১০০টি সিসি ক্যামেরা।
রাকসু ও সিনেট নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। তফসিল অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
তিনি আরও জানান, নিরাপত্তা রক্ষায় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্টরিয়াল বডির পাশাপাশি ১২টি বিজিবি টিম, ২৪টি র্যাব টিম এবং প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ ও গোছানো নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচন উপলক্ষে ১৫ অক্টোবর রাত ১২টা ১ মিনিট থেকে ১৭ অক্টোবর রাত ১২টা পর্যন্ত এই ৩ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং সংলগ্ন এলাকার চারপাশে ২০০ গজের মধ্যে সকল ধরনের মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ, মাইকিং, আতশবাজি, পটকা ফুটানো, ক্ষতিকারক দ্রব্য ব্যবহার, অস্ত্র-শস্ত্র বহন ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাকর্মীরা এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবেন। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।