তিনি আরও বলেন, ৯ মাস পর কিন্তু এমনটা হওয়ার কথা ছিল না। আমরা একটা সংস্কার চাই। আমরা পুরনো ফ্যাসিবাদী আমলে ফিরে যেতে চাই না। আমি দুইট ব্যাপারে উদ্বিগ্ন। সরকার প্রতিদিন নতুন নতুন বাক্স খুলছে। এমন বাক্স খুলতে যাচ্ছে— যেগুলোর চাবি তাদের হাতে নেই। মানুষ বলছে, সরকার নাকি খেলতে শুরু করেছে। আমি বলতে চাই, খেলতে খেলতে কিন্তু ফাউল করে। আমরা আশা করবো, সরকার এমন কিছু করবে না।
তিনি বলেন, আমি প্রথমদিন থেকেই মনে করি, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত। যতটা অত্যাচার করেছে, তাদের রাজনীতি করার কোনও অধিকার নাই। অনেকে বলছে, আমরা একটা ভালো মানুষ পেয়েছি। এখন রাস্তায় একটা মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, উনি ভালো মানুষ, না দেখে চলে যাচ্ছেন। এটা ভাল মানুষি? বাঁচাতে না গেলে কীসের ভাল মানুষ?
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, যারা জাতীয় সংগীত পরিবর্তন করতে চান, তারা সাবধান হয়ে যান। আপনারা চব্বিশে আমাদের সঙ্গে ছিলেন, সেজন্য আপনাদের সাধুবাদ জানাই। কিন্তু ৭১ এর জন্য আপনাদের ক্ষমা চাইতে হবে।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বর্তমান সরকার জনগণের দৃষ্টি বিভ্রান্ত করতে ইস্যু তৈরি করতে পারঙ্গম। আবদুল হামিদ রাতের আধারে দেশ ছেড়ে চলে গেলেন, এটা সরকার জানে না, এটা মানি না।
ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এসময় আরও আরও বক্তব্য রাখেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণস্বাস্থ্য কেন্দ্রের ক্যানসার বিশেষজ্ঞ প্রফেসর মো. হাবিবুল্লাহ তালুকদার প্রমুখ।






