সোমবার, ২২ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

রাজশাহী জেলায় দুর্গাপূজায় নাশকতার সম্ভবনা নেই : পুলিশ সুপার আনিসুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

রাজশাহী জেলা শারদীয় দুর্গাপূজায় কোন ধরনের নাশকতার সম্ভবনা নেই বলে জানিয়েছেন পুলিশ সুপার আনিসুজ্জামান। যদি কেউ এই পূজাকে ঘিরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে বলেও জানান। আজ দুপুরে রাজশাহী জেলার পূজা আয়োজকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন বিগত দিনের চেয়ে পুলিশ প্রশাসন আরো বেশী তৎপর রয়েছে। প্রতিটি মন্দির ও মন্ডপে আনসার বাহিনীর পাশাপাশি পুলিশ মোতায়ন থাকবে। এলাকায় সম্প্রীতি বজায় রাখতে স্থানীয়দের নিয়ে কমিটির করা হবে। এবারের শারদীয় দুর্গোৎসব আরো আনন্দময় হবে বলে তিনি আশা করেন। রাজশাহী জেলায় ৯টি উপজেলায় ৩১৪ মন্দির ও মন্ডপে এ পূজার প্রস্তুতি চলছে।এছাড়া রাজশাহী মহানগরীতে ৭৮টি স্থানে পূজার আয়োজন করেছে হিন্দু ধর্মাঅবলম্বীরা।
এ সংখ্যা আরো বাড়তে পারে। মত বিনিময় সভায় রাজশাহী প্রতিটি উপজেলার মন্দির ও মন্ডপ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর