শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় ১৪ শতাংশ। ২০২৪ এর তুলনায় কমেছে প্রায় ২৬ শতাংশ। পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ শিক্ষার্থীর সংখ্যাও কমেছে উল্লেখ যোগ্য হারে।

এবার রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে পাশের হার ৬৩ দশমিক ৬৭ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ শিক্ষার্থী। গত বছর পাশের হার ছিল ৭৭ দশমিক ৬৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ২২ হাজার ৩২৭ শিক্ষার্থী।

প্রতিবারের মতো এবারও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তর দিক থেকে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা। এবার মেয়েদের পাসের হার ৭০ দশমিক ৭৩ শতাংশ। আর ছেলেরা পাস করেছে ৫৭ দশমিক ৩৩ শতাংশ। এছাড়াও ছাত্রী জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৯৯১। আর ছাত্র জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ১২২ জন।

এবার ২ হাজার ৭১৩ স্কুলের মধ্যে শতভাগ পাস করেছে ৩৫ টি স্কুল। যা গত বছর ছিল ৯৯ টি স্কুল। এছাড়াও পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৫। যা গত বছর ১টিও ছিল না।

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৮ হাজার ৯৫২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৭৬ হাজার ৪৪ জন। পাশ কওে ১ লাখ ১২ হাজার ৮৬ জন।


এই বিভাগের আরো খবর