মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

রাজশাহী শিক্ষাবোর্ড শিক্ষার্থী ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : রবিবার, ৩০ জুন, ২০২৪

সারা দেশের ন্যায় বিভাগীয় শহর রাজশাহীতেও বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবছর রাজশাহী শিক্ষাবোর্ড থেকে অংশ নিচ্ছে ১ লাখ ৩৮ হাজার ১৫৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭২ হাজার  ২৪৬ জন ছাত্র এবং ৬৫ হাজার ৯১১ জন ছাত্রী। ৭৪১টি কলেজের শিক্ষার্থীরা ২০৩টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ।
এদিকে নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ অলীউল আলম ও সচিব হুমায়ূন কবির।
শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার হলে সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। পরীক্ষায় অসুদপায় অবলম্বন করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে৷ গত বছরের মতো এবছরও গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে রয়েছে। কেউ প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এদিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) জামিরুল ইসলাম জানান, এইচএসসি পরীক্ষা উপলক্ষে পরীক্ষা কেন্দ্রসমূহের চারপাশের ২০০ গজের মধ্যে সব প্রকার মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সকালে থেকেই পরীক্ষা কেন্দ্রসমূহে পুলিশ মোতায়েন করা হয়েছে। কেউ এ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এই বিভাগের আরো খবর